www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

ভালোবাসা

ভালোবাসা মানে সিগারেটের স্ট্রে
ভালোবাসা মানে পচা শামুক
ভালোবাসা মানে আধুনিক রোগ ডায়াবেটিস
ভালোবাসা মানে হাই পাওয়ার ইনসুলিন।

ভালোবাসা মানে বিকল ব্রেইন
ভালোবাসা মানে অচল হৃদয়
ভালোবাসা মানে অকেজো কিডনিতে
রক্ত চলাচল থেমে যাওয়া
ভালোবাসা মানে হিম শিতল দেহখানা।

ভালোবাসা মানে মুখে দাড়িবিহীন কাঁধে ব্যাগবিহীন লম্বা চুল
ও পাঞ্জাবিবিহীন এক আধুনিক সৃজনী কবি
ভালোবাসা মানে কোনো এক
রাজনৈতিক দলের কর্মী কিংবা দরবেশ হওয়া।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ২৩৫১৬ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২৮/০৫/২০২৫

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • নাইস
  • ভালবাসা মানে অদৃশ্যের চোঁঠ চুলকানো মুখ
    আর কথা বলার সুর সুর----------------
 
Quantcast