www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

১০১ রকমের ভর্তা

সমগ্র বাংলাদেশ লাল সালু
মজিদ মিয়া ভাত খায় ১০১ রকমের ভর্তায়
খেয়ে গায়ে শক্তি হলে ভাঙ্গে শিশুর গতর
ভাঙ্গে মাজার ভাঙ্গে লালন শাহ আসর।

৭১ -এ স্বাধীন হয়ে পেলাম দুর্ভিক্ষ আর বাকশাল
২৪-এ স্বাধীন হয়ে পেলাম উগ্রবাদ
নব্য রাজাকার হেসে বলে জয় বাংলা জিন্দাবাদ!

উর্বর এই মাটিতে জন্মেছে আজহারি তসলিমা
আমার আঙ্গিনা আজাদ
আউল বাউল মাজার মসজিদ মন্দির
পাঁচবার সেজদায় পড়ে চুমা খাই মাটি
মা তুমি ক্ষমা করো স্বাধীনতা অর্থহীন।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ১৭১৪৯ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১৫/০২/২০২৫

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast