www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

আজকে আনন্দ

আজকে আনন্দ মোর বাধা মানে না
হারিয়ে যেতে আজকে নেইকো মানা।

আজকে এক খবর এসেছে কানে
সে বুঝি ধরা দিবে মোর পরানে,
তাকে নিয়ে অনেক আছে কল্পনা
সেগুলো খুঁজে পাবে নীড়, নিশানা।
আজকে আনন্দ মোর বাধা মানে না
হারিয়ে যেতে আজকে নেইকো মানা।

নীল আকাশ হবে মোদের ঠিকানা
নীল রঙে ঢেকে যাব দুজনা
দুজনাতে দুজন হব নীল নয়না
নীল নিয়ে এক গল্পের হবে সূচনা।
আজকে আনন্দ মোর বাধা মানে না
হারিয়ে যেতে আজকে নেইকো মানা।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ১৩৪৩ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১৬/০৮/২০১৭

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast