www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

জল

সারা গায়েতে জুরিয়ে মন প্রাণ
এক ফালি রদ্দুর মাখানো বৃষ্টি,
উঠোন জুড়ে হাঁসেরা করে খেলা
কাকভেঁজা শিশুটির পরে দৃষ্টি।
বাড়ে জলকাঁদা মাখা উম্মাদনা
চিবায় ঘাস বনের প্রেমিকেরা,
তরুলতা বৃক্ষরাজিকে দেখ না
চারদিকে থৈ থৈ দেশটা যে ঘেরা।
যৌবন ভরা এই বর্ষার মাস
চোখের কাজল কাছে পেল নদী,
শ্রাবণ ধারায় পাশে থকো প্রিয়া
আনন্দ বারি তোমার ঝরে যদি।
বৈদেশি যেও বাংলার পথ দিয়া
ভিজে হলুদিয়া টিয়া বুলবুল,
ছাত্রী সকল মাড়ায় স্কুল পথ
সিক্ত মেঘ যেন পাগলির চুল।
গগনে ঝিলিক বুঝি বার্তা রথ?
ভিজেছে রবি ভিজিব আমি আজ
মাথায় উঠুক আছে যত কাজ।

২৮ শে জুলাই, ২০১৫ রাত ১১:০৯ ।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ১১৬৫ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২৯/০৭/২০১৫

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast