www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

সে কালের কথা

জাগিল যে অগ্নি সমুদ্যের তল,
শহর যান শুন্য ঝড়ে মৃত্যুর ঢল ।
অরণ্যে মাঠে ঘর পাতানাে বসতির
পাহারে মাটি ধস নমুনা স্বক্ষতির।
পুকুরে দিন দুপুরে বালুআরি ঠাসা,
গােসলের পানি নাই
শেয়ালের ডাক নাই
মৌমাছির চাক নাই
পাতাবন, খেত নাই
নাই পাখিদের বাসা।,
জেলের জাল নাই সে কর্মহীন ভাই,
হাড়ীতে চাল নাই উনুন ভরা ছাই।
নদীতে মাছ নাই নদীর শােভা শুন্য,
জােনাকিরা কােথাও নাই সন্ধার সাজ ক্ষুন্ন।
পূজার ফুল কুঁড়াতে পরেনা হুল্লােড়,
ঈদের হাট পণ্যের মূল্য আতপ্ত ক্রেতাহীন প্রান্তর।
চাষার গােয়াল নাই
নাই যে চাষের গাভী।
মুক্তি চাই মাঠ চাই
শিশুর হৃদয় দাবি।
মাঝি নাই ডিঙি নাই
বিসুদ্ধ পানিও নাই-
বনেতে নাই তাে পাখি সে কালের কথা।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৮১৯ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২৭/০৬/২০১৫

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • ভাল লেগেছে। অন্যরকম অনুভূতি।
  • মায়নুল হক ২৮/০৬/২০১৫
    খুব সুন্দর লাগলো
  • কিশোর কারুণিক ২৮/০৬/২০১৫
    ভাল হয়েছে
  • খুব ভাল
 
Quantcast