www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

রূপের রসিক

আমাদের এই ঘর খানা এ..মাঠের কোণে
চাষ করি ভাই শর্ষে তিল ঝিঙে আর ধনে,
উলু ঘেরা বড়জ সেখানে অাছে শাক পাট
বিকিয়ে বেড়াই পান খিলি স্বগল্পের মাঠ।
মােরগ ডাকা শিশির মাখা ভাের যেই আসে
গান্ধা ফােঁটা শিউলি ঝরা উঠোনখানি হাসে।
আয়তো দেখি? কুড়িয়ে দেব ভরে দেব ঝুড়ি
খাইয়ে দেব পিঠা পায়েশ গাছে পাতা হাড়ি।
আমার দেশ দেখাব ঘুরে যদি তুমি চাও?
নিয়ে যাব শাপলা বিলে চরিয়ে ডিঙি নাও,
পাহাড় চূড়া ঘুরে যাব বন্য বীরের দেশে
সৈকত আর পেয়ারা বনে নিয়ে যাব শেষে।
খােঁজো যারা এক শুদ্ধ তারা? শােন বৈদেশিক
এ..দেশের মত পাবে না তাে রূপের রসিক।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৭৫৮ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২৬/০৬/২০১৫

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • ২৬/০৬/২০১৫
    কোনে>কোণে হবে । কবিতা সুন্দর ।
 
Quantcast