www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

আমৃত্যু ভালবাসা

কল্পনার আকাশের পরী তুমি
তুমিই আমার রাজত্ব,
তোমার জন্যই উদাস আমি
এটাই এখন আমার দায়িত্ব।

মেঘ যুক্ত আকাশে
সোঁদা গন্ধযুক্ত বাতাসে,
তাকিয়ে থাকি নির্বাক
এক নিঃশ্বাসে।

এক ঝলকে আসো তুমি
হারিয়ে যাও আরেক পলকে,
চোখের আলোতে দেখি তোমায়
মনের আঙ্গিনার উঠা।

ক্ষনিকের দেখায় চেয়েছি তোমায়
আমৃত্যের জন্যে,
ক্ষনকালের জন্য পেয়েছি তোমায়
হারিয়েছো আবার নিঝুম অরণ্যে।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ১০৩৪ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১৫/০৯/২০১৪

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast