www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

বিষাদের মিলন

গিয়েও যেতে পারিনি সেখানে
তবু যেতে হবে আপন মনে
তুমি ছাড়া আর কেউ যায়না যেখানে।

আমি আছি তুমি আছো সবার মাঝে
তবুও দুরত্ব যেন আকাশ-পাতাল
থেকেও কিছু নেই বিবাদ শুধু কাজে।

কর্মে ধর্মে আমি তুমি দুজনাই অচেনা
তোমার আমার নেই কোন আপন জন
দুজনেই হ

যেতে হবে একাই- তবুও বিদ্বেষ দুজনার
ছাড়ব নাকো এ ণৃথিবীর ভূবন তোমার আগে
যেতেই যখন হবে কেন নয় আরো পরে অন্যবার।

যেতেও বিরোধ কেন আগে অথবা পিছে
দুজনায় আছি একই সাথে তবুও জগৎ দুটো
এক হতে এত বাধা মিলন যেন সদাই মিছে।

মিলন যদি আপন হবে না কোনদিন
মিছে কেন গাওয়া দুজনার মিলনের গান
ত্যাগ করে লাভ নেই যদি বিষাদ থাকে চিরদিন।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৬৯৭ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১০/০৯/২০১৯

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast