www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

দুরন্ত বৈশাখ

দুরন্ত বৈশাখ

দুরন্ত বৈশাখ কঠোর প্রতাপ
এসো এসো দুরন্ত হেসে
অনাবিল রুক্ষ্মতার বেশে
রেখে যাও হৃদয়ের উত্তাপ।

ঝরা পাতার আকাশ ছোঁয়া গানে
যারা প্রাণ পেল প্রভাত কালে
কঠোর রোষ তাদেরই ভালে
দিয়ে গেলে দুপুরের মাঝখানে।

প্রকৃতির নিয়মে আসা যাওয়া
অভ্রভেদী পধে তোমার যাত্রা
রেখে গেল কুসুমে কুসুমে বার্তা
জীবনে মৃত্যুর গান গাওয়া।

জানি একদিন যাবে হে বৈশাখ
জৈষ্ঠের বারতা দিয়ে সামনে
ফিরে যাবে আষাঢ়ের আহ্বানে
শান্ত করে তব প্রখর প্রতাপ।

চলে যাবে -তবুও প্রয়োজন
যারা জীবনের ছোঁয়া চায়
তাদেরই জন্য প্রকৃতি প্রায়
আবার ফেরার করে আয়োজন।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৭১৩ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২৩/০৬/২০১৯

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast