১
সবকিছু ছেড়ে আজ
আপনাতেই কলরব
তুমি বলে কিছু নাই
আমি একা সব!

২
তুমি আমি কে বলো
তুমি আমি কে?
সরকারী মাল সব...
লুটেপুটে নে!

৩
এটা খাবো ওটা খাবো
ভেজাল আর খাঁটি
সবশেষে একদিন-
আমায় খাবে মাটি।