ঈশ্বর
মন্দিরের ঘণ্টা বাজে শূন্যের কপালে,
মসজিদে কাঁদিছে না-পাওয়া ঈশ্বর।
মন্ত্রের অক্ষর ঢাকা মিথ্যার আড়ালে,
পূজার থালায় রাখা কামনার স্বর।
পিরের ঝুলিতে বাঁধা ব্যবসার ফাঁদ,
দেবতার চোখে ঝোলে নিগড় সোনার।
ভক্তের ভিড় মাঝে হাসে লোভী উন্মাদ,
দুনিয়ার লোভে বিকোয় ঘর আত্মার।
তবুও তো খুঁজি তোমা মূর্তির বাহিরে,
সত্যেরে খুঁজি প্রস্তর-দেয়াল ভাঙিয়া
করি প্রার্থনা, তোমায় কেমনে পাহি রে,
দুঃখীর কান্নায়, তুষ্টে দাওনা রাঙিয়া!
সত্য-স্বর বন্দি ধর্মান্ধের কারাগারে
কোথায় ঈশ্বর তুমি খুঁজি গো তোমারে।
মসজিদে কাঁদিছে না-পাওয়া ঈশ্বর।
মন্ত্রের অক্ষর ঢাকা মিথ্যার আড়ালে,
পূজার থালায় রাখা কামনার স্বর।
পিরের ঝুলিতে বাঁধা ব্যবসার ফাঁদ,
দেবতার চোখে ঝোলে নিগড় সোনার।
ভক্তের ভিড় মাঝে হাসে লোভী উন্মাদ,
দুনিয়ার লোভে বিকোয় ঘর আত্মার।
তবুও তো খুঁজি তোমা মূর্তির বাহিরে,
সত্যেরে খুঁজি প্রস্তর-দেয়াল ভাঙিয়া
করি প্রার্থনা, তোমায় কেমনে পাহি রে,
দুঃখীর কান্নায়, তুষ্টে দাওনা রাঙিয়া!
সত্য-স্বর বন্দি ধর্মান্ধের কারাগারে
কোথায় ঈশ্বর তুমি খুঁজি গো তোমারে।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মাজেদুল হক ১৮/০৫/২০২৬অনেক সুন্দর রচনা শৈলী
-
কে এইচ মাহাবুব ১০/০৫/২০২৬লেখা ভালো লাগছে আমার কথা শোন মন্তব্য করুন ধন্যবাদ
-
সিন্ধু সেঁচে মুক্তা-আব্দুল কাদির মিয়া ০৮/০৫/২০২৬দারুণ
-
ফয়জুল মহী ০৫/০৫/২০২৬ভীষণ সুন্দর লিখেছেন
