www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

সুবিনয় তুমি

একবার খুলে দাও সব দ্বার - -

ঘর জুড়ে জমাট অন্ধকার
প্রাণের ছোঁয়ায় জেগে উঠুক এবার

বাইরে অপেক্ষারত আলো বাতাস
বহুদিন পর এত কাছাকাছি
তোমাকে কাছে পেয়ে
প্রাণে গোপন জোয়ার আসে

চেয়ে দ্যাখো এক অস্থিরতার ভিতর থেকে
আগুনের গোলার দিকে তাকিয়ে আছে
ভিতরের বারণ না মানা আগ্রহ।

এক মোহময় অন্ধকারের মধ্যে
তোমার ঠুনকো জীবন বোধ বাঁধা আছে।
অনিশ্চয়তার অন্ধকার থেকে
একবার জীবনের ওপারে চেয়ে দ্যাখো
কীটের জীবন নিয়ে - -
এই পৃথিবীতে আসা,
আশার আশায় ভালোবাসায় বেঁচে থাকা

সুবিনয়, এসব কিছু নয়, চেয়ে দ্যাখো একবার - -

চারিদিকে শুধু অন্ধকার হাতড়ে
অন্ধকার চেতনার গভীরে নির্মম বেঁচে থাকা।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৯০৩ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২২/০৮/২০১৮

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast