www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

বিবর্তন

এই অন্তরীণ দীর্ঘশ্বাস ছুঁয়ে
প্রসারিত প্রতিজ্ঞাবদ্ধ হাত
মানুষের উত্থান পতনের সাক্ষী।

ভিতরের দহিত আক্ষেপ
অভিমানে ফ্যাকাশে হয়ে গেলে
কিছু ব্যর্থ সহানুভূতি
নির্বিকার পাশে এসে দাঁড়ায়।

চলমান জীবনের পথ ধরে
অনেক ঘাত প্রতিঘাত আবর্তন করে।
অমূল্য জীবন বোধের কঠিন সাক্ষী হয়ে
যখন সামনে এসে দাঁড়ায়
জীবন তার নিজস্ব অভিজ্ঞতায়
খুঁজে বের করে বিবর্তনের পথ।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৭৮৩ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২৯/০৬/২০১৮

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast