www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

বিধাতার লিখন

আকাশটা আজ শ্রাবণ মেঘে আচ্ছাদিত,
আকাশ ভেঙ্গে নামছে কান্নার বৃষ্টি,
ভাসছে মাঠ,ভাসছে বাড়ির উঠান।
ঝরো হাওয়াই ভেসে যাচ্ছে কান্নার ধ্বন্বি,
শুনার মতো কেউ নেই।
বুকের ভেতর চাপা কান্না কেউ শুনে না,
চোখের আড়ালে কত যে স্বপ্ন কেউ দেখে না,
মনটাও যে কেউ বোঝেনা।
সব-তো ঠিকই ছিলো,
হঠাৎ করে কেন এমন হল?
বিধাতার লিখনে
নিয়তি আজ বড় অসহায়,
জীবনের গল্প,
কোথায় থেকে কোথায় নিয়ে যায়।
ভাবনাগুলো রাত জেগে বলে,
আলো শেষে আসবে আঁধার
আঁধার শেষে আলো,
চোখের জলে স্বপ্ন ভেসে যায়,
তুমি থাকো ভালো।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৯২৯ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ০৭/০৮/২০১৮

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast