www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

আমরা বেঁচে আছি

আমরা বেঁচে আছি
জীবন সংগ্রামে,
প্রতিদিন যুদ্ধ করে,
বেঁচে আছি
জীবন ক্ষয় করে।
আমরা বেঁচে আছি
লোভ লালসার ভীরে,
নষ্ট সমাজের
নষ্টালজি শিখে।
সারা দিন যায় চলে
চুরি বিদ্যার জ্ঞানে
মিথ্যা অর্জনে;
বরং সুখেই আছি।
তবুও আমরা বেঁচে আছি
কিছু ভাল মানুষের জন্যে,
সমাজের নষ্টালজি ত্যাগ করে
জীবনকে নতুন করে সাজাতে।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ১০৮১ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ০৯/০৫/২০১৮

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast