www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

একটি ছোট্ট স্বপ্ন

বেঁচে আছি বলে ভেব না,
হৃদয় মরে গেছে।
চোখের নদীটা হতো,
অঝরে শুকিয়ে গেছে।
তাই বলে ভেব না উদাসী,
দিন যাপনে তোমায় ভাবছি।
মুছে দিয়েছি সব ভাবছি,
তুমি এক দুঃস্বপ্ন ভেবেছি।
বন্ধুর মত যে হাত পেয়েছি পাশে,
তার পুস্পে মন ছোয়াব।
বিষাদের অনলে নতুন বাসনায়,
নির্ঘুম রাত্রিতে ভাবব।
নব দিগন্তের এ যাত্রায় তার,
হৃদয়ের কোণ ঘেষে রব।
তার ভালবাসার সিক্ততায়,
একটি ছোট্ট স্বপ্ন বুনব।
যে চলে যায় তাকে ফিরাব না,
যেতে দিতে না।
মিথ্যে অভিনয়ে হয় না জয়,
সবি পুড়ে চাই হয়।
আক্ষেপ থাকবে না,
রঙ্গিন খাম উপভোগ কর।
ভাঙ্গা গড়ার মাঝে,
ভাল থাক ও অনেক দূর।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৭৫৪ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২৯/০৯/২০১৭

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • ভালো।
  • স্বপ্ন ছোট্ট হলেও গভীরতা বেশ।
  • Tanju H ২৯/০৯/২০১৭
    চমৎকার।।
  • আজাদ আলী ২৯/০৯/২০১৭
    ভালো" খুব ভালো।
 
Quantcast