www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

সূর্য ডোবা আলো

ঘৃণা ছুঁড়ে দিয়ে মেঘ চলে যায়
গরল করেছি পাণ
সূর্য ডোবা আলোতে আমি
লিখেছি তোমার নাম।


ঘাস ফড়িঙের অট্ট হাসিতে
হৃদয়ে স্বপ্ন সুর
গুটি গুটি পায়ে হেঁটে যায় রোদ
ভেসেছি অনেক দূর।


দুচোখে এঁকেছি স্বপ্ন কাজল
বন্ধ দুয়ার খুলে
প্রজাপতি মন করে আনচান
মুক্ত আকাশ নীলে।


মেঘের সাথে আপস করে
ধরেছি তোমার হাত
রামধনু রঙ ওষ্ঠে ছুঁয়েছে
এখন গভীর রাত।


*************
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৫০৩ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ০৭/০২/২০২০

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast