www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

বিদ্যা দাও মা

মা
আমি
জানিনা
মন্ত্র টন্ত্র
তবেকী আমি
তোমার চরণে
পাব না কোন ঠাঁই?
বিদ্যার আরাধ্যা দেবী
দাও বিদ্যা একটু মাগো
তোমারে শত কোটি প্রণাম।
মাঘ মাসের শুক্লা পঞ্চমীতে
তোমারি আরাধনায় ব্রতি মোরা
ব্রাত্য রেখোনা তোমার আশীষ হতে
জানি, আমার কলম সে কলম নয়
আশীষ দিও মা, লিখে যাই জীবিতকাল …

******
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৪৬৬ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২৯/০১/২০২০

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast