www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

নেতাজী

বীর নেতাজী দেশের পথিক
বাঁচালে তুমি দেশ
ভারত ভূমিকে করলে স্বাধীন
নেই তোমারি দ্বেষ!


তুমি ছিলে রাষ্ট্র নেতা
তুমিই বিপ্লবী মহান
দেশের লড়াইয়ে বীরের মত
করলে আত্ম বলিদান!


কত শহীদের রক্তে লেখা
কত নারীর কান্না
জীবন দিয়ে করলে প্রমাণ
তোমরাই হীরে পান্না!


তুমিই গড়লে আজাদ হিন্দ
দেশের বাঁচালে মান
হারিয়ে গেলে বিমান পথে
অমর তোমার দান!


মহান ভারত হয়েছে স্বাধীন
করছি আমরা গর্ব
শহীদের যেন যোগ্য সম্মান
করিনা কখনও খর্ব!


প্রভাত আলোয় সূর্য দেখা
হৃদয়ে রঙিন স্বপ্ন
স্বাধীন ভারতে উড়ছে পতাকা
গর্বে হলাম মগ্ন!

****
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৪২২ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ০৬/১২/২০১৯

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast