www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

নির্ঘুম রজনীর সুনিপুণা

এখন নিঝুম রাত...
আশে পাশে নিশ্চুপ নিরবতা,
এই মূহুর্তে খুব অনুভবে আমার সুনিপুণার কথা..
নিরবতা আর প্রতীক্ষা বরই বেদনার,
এমন তো চাইনি,চেয়েছিলাম জীবন আলোকিত জোছনার..

সুনিপুণা,তোমাকেও কি নিশ্চুপ নীরবতা গ্রাশ করে অথবা তুমিও কি প্রতিক্ষার প্রহর গোনো..?
আমি জানিনা তোমার মনটাও কি মাঝ রাতে অস্থিরতার গ্রাসে ঘুম ভাঙ্গিয়ে দেয় তোমার..
এ সব আমার অনুভবে বারে বার...

মনটা বড় বেসামাল হয়ে গেল, আর লিখবোনা আজ এই প্রহরে..
না থাকে ভালো জল ছারা নদী যেমনি,
ভালো নেই আমি সুনিপুণা হীন তেমনি...
তবু,ভালো থাকাটাই কামনা তোমার জন্য আমার সুনিপুণা..

-সাদা কাঁক
১৬ ফাল্গুন ১৪২০.

উৎসর্গঃ- আজো আমার কবিতার মত কথামালা গুলো তোমার জন্য লিখি আমার নিসু সুনিপুণা।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৯২৯ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ০১/০৩/২০১৪

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

 
Quantcast