www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

প্রশ্ন ফাঁসের খবর শুনে মনটা উড়ু উড়ু

বন্ধ হলো নকল করা, প্রশ্ন ফাঁস শুরু
খবর পড়ে পত্রিকাতে, বুকটা দুরু দুরু

কে করে রে প্রশ্ন ফাঁস, কারা এটার গুরু
প্রশ্ন ফাঁশ করেও কারা, দেখায় আঙুল বুড়ো

ধর্মে আছে নৈতিকতা, কর্মেতে নেই পুরো
কষ্ট করে ঘাম ঝরাবো, দুষ্টুরা খাবে মুড়ো

ভাল্লাগে না পড়ালেখা, ধ্যাত্তেরিজা ধুরু
প্রশ্ন ফাঁসের খবর শুনে, মনটা উড়ু উড়ু
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ১০৯৭ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ৩০/০৪/২০১৪

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast