www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

বৈশাখী ছড়া্

ইলিশ মাছের গণ্ধ পেয়ে, ঘুরছে বিড়ালছানা
আর ক'টা দিন সবুর কর, এখন খেতে মানা

`এতো দামের ইলশা মাছ, তোরে কি আর দিমু
বোশেখ মাসের এক তারিখে, পান্তা দিয়া খামু!'

হই হই হই বন্ধুরা সব, এসো আমার বাড়ি
দেখবে এসে বসে আছি, পরে বোশেখ শাড়ি

ইলিশ ভাজি পান্তা ভাতে, পেঁজ-মরিচের ডলা
যতন করে খাইয়ে দেবো, পান্তা-ইলিশ নলা

মুড়ি-মুড়কি, জিলিপি আর, কিনব মেলার বাঁশি
বোশেখ মাসে আমরা সবাই, থাকব পাশাপাশি।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ১০০১ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১১/০৪/২০১৪

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast