www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

অসুখ

ভেবেছিলাম ;
কোনোভাবে নিজেকে
তোমার হাতে সঁপে দিতে পারলেই বুঝি :
আমার মুক্তি।
তাহলেই—
সব আধারগুলো আলোয় ভাসবে ;
দুঃখগুলো আবার পরম-সুখে রূপান্তরিত হয়ে ধরা দেবে ;
আর সব সমস্যার সমাধান হয়ে যাবে।
অন্তত তুমিও এতদিন ধরে
আমাকে শুধু এমনটাই বলে আসতে।
কিন্তু কাছে এসে জানলাম
তোমার গভীর অসুখের কথা।

তখন একা একা ভুগতাম...
আর এখন দু’জনেই একসাথে ভুগি
‘সুখ খোঁজার অসুখে’। ******

রচনাটি "কাল সারারাত বৃষ্টি হয়েছিলো" অডিও সিডি থেকে নেওয়া হল।
সিরিজ- আজ কবিতারা কথা বলবে পার্ট-০১।

খানাকুল, হুগলি, পশ্চিমবাংলা, ভারত।/manama, bahrain
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৮৬৩ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২০/০৪/২০১৫

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast