www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

প্রিয়তমা শুধু তোমাকে

এত বৃষ্টি গায়ে মেখে
এত কাদা দু’পায়ে ঘেঁটে
এত ঝড়ঝাপটা মাথায় রেখে
এত রোদে পুড়ে
এত ঘামে ভিজে
এত ঠাণ্ডাতে কেঁপে
এত কিছু সহ্য করে
এত পথ হেঁটে...
তবেই তোমাকে গেছে পাওয়া।

সেখানে সামান্য তুচ্ছ একটা ভুলের কারণে
তোমাকে আমি ভুলে যাবো
এরকম সাধারণ প্রেমিক কিন্তু আমি না।

এরকম ভুলে
ভুল করে যারা ভালোবাসার ফুলদানী ভাঙে
প্রতিজ্ঞা ভাঙে
তাদেরকে করুণা করতেও করুণা হয়, আমার।

আমার ভালোবাসা এমনই পথে হাঁটে ;
আজীবন তোমাকে আমি বইব প্রিয়তমা
হাঁসিমুখে।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৭২৩ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ০২/০৪/২০১৪

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

 
Quantcast