www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

ভালোবাসার এক এক দিন

এক এক দিন কালবৈশাখী বাইরে থেকে
আমার ঘরে ডুকে পড়ে।
সেইদিন আমার সবচেয়ে বেশি দুশ্চিন্তা।
রূপার পায়ের পাতা, হাতের আঙুল, চোখের তারা
যেদিকেই তাকাই সেইদিক থেকেই
ভয় এসে আমাকে জড়িয়ে ধরে।
আমি একছটাক স্বচ্ছ বাতাসের জন্য
ছটপট করি।
রূপা তা শুনতেই চায় না।

এক এক দিন রূপা মাঘ মাসের শীতের চেয়েও
আরো বেশি ঠাণ্ডা থাকে।
আমি তাকে ক্যালেন্ডার দেখিয়েও
বসন্তে নিয়ে আসতে পারি না।

এক এক দিন রূপার মুখে হাঁসি না দেখে
আমার সমস্ত শরীর ব্যান্ডেজ বাঁধা ব্যথ্যার যন্ত্রণাতে ভিজে ওঠে।
রূপা তবু বুঝতেই চায় না।

এক এক দিন রূপা তার নিজস্ব শূন্যতায় এতটাই মগ্ন থাকে
আমি তাকে যেভাবেই বাজাই না কেন
সে তবু নারী নামের পর্দা ছেড়ে
আমার রূপা হয়ে ওঠে না।

কেন রূপা ?
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৭৬৭ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২৬/১০/২০১৩

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast