www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

রৌদ্রমোহ

এক টুকরো রোদ হতে পারতে
ছায়াদ্রি তমাল তলে
সবুজ ঘাসের উপর পাতার ফাঁক ভেদ করে
দাঁড়াতে একটি গোলাকার উজ্জ্বল টিপ হয়ে।

সূর্য হতে বলিনি তোরে
হতে বলিনি চাঁদ
হতে বলিনি অসীম আকাশ
হতে বলিনি অসীম সর্বনাশ।
আমি অসীম সসীমের মাঝে
তোমাকে খুঁজতে চেয়েছি
চেনা রঙের এক বিন্দু তৃপ্ততায়,
সবুজের মাঝে এক বিন্দু আলোর ছটায়।

তুমি হতে পারতে কণিকা বিন্দু লাল
ক্ষণিক মরুর বক্ষ মাঝে
সোনালী হয়ে বসতে পারতে
সম্ভাবন রশ্নি হয়ে।
পারতে ছুঁতে শরীর
ধরতে পারতে হাত,
হতে পারতে গোলাপ কলি
শ্রান্ত ভারা এই বিকেলে।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৯০৪ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১১/০১/২০১৯

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast