www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

বিতাড়িত

আর কতবার বিতাড়িত হব
আর কতবার ঢাকা পড়ে যাবে,
অসত্যের অন্তরালে নির্ভেজাল অনুভূতি।
তোমার মনের সুরে
সাজিয়ে নিয়েছ আমার ভাষা,
অতিমানব নই তবু
কত জনমের অপমান বয়ে
ক্লান্তি আসেনা আমার।
কোন ঘর তবে আমার?
আর কতবার পাল্টে ফেলব
নিজস্ব পরিচয়!কোন ঠিকানাটা
লেখা হবে তবে আমার মৃত্যুপত্রে ?
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ১৬১৫ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১৬/০৫/২০১৫

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast