www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

বিশ্ব প্রভুর দেখা

অবিচারের হিংস্র জালে বিচার যারা কর
অনাচারের পথে যারা নিত্য ডুবে থাকো
যুগে যুগে যাদের হাত রক্ত খুনে মাতে
যাদের মন জ্বলছে তব রক্ত কামনাতে!
তিতুমীরের বাঁশের কেল্লায় হিংসা অনল জ্বেলে
চাটুকারের লালায় ভেসে পাগল পাড়া হয়ে
করছ বিচার ক্ষুদিরামের, সূর্যসেনের তরে
প্রহসনের প্রহেলিকায় কোকিল কালো বলে!
যারা এনেছে বিপ্লবের বাণি রচিছে রক্ত গান
যারা ফেঁড়েছে ভ্যূলোক দ্যূলোক, মুক্তির আহবাণ
তাদের তরে তোমার বিচার, চরম অবিচার
মুক্তি মোহনার তীরে কাটা তারের দ্বার!
মনে রেখ ঐ বিপ্লবী, ঐ অসহায় বন্দি কারাগারে
মানব মুক্তির গান রচিছে বাতাসের কানে কানে
তোমার আদালতে ভাবো হয়ত তিনি একা
ভুল ভেবেছ সে পেয়েছে বিশ্ব প্রভুর দেখা।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৭১৯ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১৯/০৫/২০১৪

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast