www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

মিছে ক্ষয়ে

কেন মিছে সুরঙ্গ ফুড়ে
বৃথা সময় ক্ষয় করে
মেধার নিদারুণ অপচয়ে
নিয়েছিলে ব্যাংক লুটে।
যে যুগ ক্ল্যাসিকের
যে যুগ শিল্পের
যে যুগ আর্টের
যে যুগ ডিজিটালের
সে যুগে তোমার বোকামী
কি নিদারুণ ন্যাকামি
ভবিষত্ হত সোনালী
চালের ভূলে আসামি।
যেথায় গাছে ধরে মেধাবী
টাকার কাছে গোলামী
মানুষ হয় গাধা, গাধা হয় ভেরা
সেথায় তুমি এত তেড়াবেড়া!
হলমার্ক, ডেসটিনি, ইউনি পে টু ইউ
শেয়ার বাজারে অদ্ভুত কারফিউ
আঙ্গুল ফুলে কলাগাছ
কলাগাছ ফুলে বট গাছ!
প্রকাশ্য দিবালোকে করে দুস্যুতা
তবু জোটেনা চোরের লিপিকা।
হেথায় কেন বাপু মিছা ক্ষয়ে
ধর পড়েছ আজি চোর হয়ে?
;->;->;->;->;->;->;->;->
আগামী কাল থেকে শুরু হওয়া বই
মেলায় প্রকাশিত হতে যাচ্ছে আমার
ছোট গল্পের বই বনফুল।
চয়ন প্রকাশনী, স্টল নং-৩৯৯,
সোহওয়ার্দী উদ্যান, ঢাকা।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৭২০ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ৩১/০১/২০১৪

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast