www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

কাস্মিরের বিকেল

পাহাড়ি ঝর্ণার শুভ্র কল ধ্বনির মাঝে
পাইন বনের নিরব নিরবতার ফাঁকে
টকটকে লাল সূর্যটা যায় অস্তে
সেই বেদনায় যাচ্ছে ডেকে বনের টিয়ে।
কাস্মিরের বিকেলের বৈকালী রূপে
কেগো তাকায় ওমন করে মুগ্ধ চোখে
ওকি বেদনার চোখ, ওকি হাহাকার ভরা
ওকি অব্যক্ত বেদনায়, কাঁদে প্রিয়
হারা।
ভয়ংকর তীব্র বিষ মাখা সৌন্দর্য
কাস্মিরি বিকালের অপরূপ ঐশ্বর্য
অপরূপ লাল কালো ডোরা কাটা সাপ
কিংবা হিমালয় চূড়ায় বরফের ছাপ।
কাস্মিরি বিকেলের অদ্ভুত সুন্দরের
মাঝে
কোন তরুণী গৃহ কোণে বেদনায় কাঁদে?
তার অদ্ভুত সুন্দর মূখে
লাল সূর্য একি আল্পনা আঁকে।
বিয়ে তার হয়েছিল বড় আশা নিয়ে
গোলযোগ মাখা এই জম্মু কাস্মিরে
মেহেদি না শুকাতেই হায়েনার হানা
সেই থেকে বর কোথা নেই তার জানা।
তারপর কত বিকেল পথ পানে চেয়ে
কেটেছে জানেনা সে বেদনা সয়ে
মরে গেলে হয়ত তাও যেত মানা
বেঁচে আছে কিনা তাও অজানা।
শীত পার হয়ে বসন্ত যায় চলে
প্রতিক্ষার হয়না শেষ তাদের ঘরে
এই ভাবে কত তরুণী নিরব ধ্যানে
বেদনার গান গায় কাস্মিরের বিকেলে।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৮১২ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১৬/০১/২০১৪

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast