www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

চোখের ভাষায়

আজ না হয় থাকনা বাকি
কিছু কথা জমিয়ে রাখি
তারচেয়ে ভালো তোমার আঁখি
বলুক কিছু চুপটি করি।
কিছু কথা নাওনা বুঝে
মূখের ভাষায় নাইবা হলে
তোমার আমার নিরব মনে
চলুক কথা ইথারেতে।
ঐ দেখনা নিরব বনে
বৃক্ষ পাতার শাখে শাখে
চাঁদের আলোর আছড়ে পড়া
বুঝতে পারো তাদের কথা।
নদির বুকে ঢেউয়ের খেলা
বালু চরে ধূলোর ওড়া
তারি মাঝে নিরব পাখি
শোণতে কি পাও তারি বাণি।
মৌন গিরির সারির মেলায়
সুর শোনা যায় ঝর্ণা ধারায়
তারি পানে বিশাল আকাশ
বুঝতে পারো তাদের প্রকাশ।
দেখোনা চেয়ে তোমার পাশে
হচ্ছে কথা নিরব মনে
তাদের মত আমরা না হয়
ক্ষণিক বলি চোখের ভাষায়।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৭৩৬ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ০৪/০১/২০১৪

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast