www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

তোমাদের গাঁয়ে

আবার এসেছিলাম তোমাদের
গাঁয়ে
সরিষা ফুলের ধারে কলুইয়ের
আলে
মৌমাছির
গুনজনে কিছুটা থমকে
বাহারি ফসলে দাঁড়িয়েছিলাম
চমকে।
ছোট ছোট বাচ্চা গুলো কত
হাসি খুশি
ছেঁড়া জামা গায়ে চলছে পাশাপাশি
তারি সাথে শীতল বাতাস
দিচ্ছে দোলা
মরিচের
ক্ষেতে কেগো কইছে কথা।
মেঠো পথে কত দূর
হেঁটেছি জানি না
শধু জানি হেটে গেছি সবুজের
আঙিনা
খোলা আকাশ উন্মুক্ত
প্রান্তর ফসলের ঢেউ
এমন পরিবেশে বল সংকীর্ন
থাকে কেউ?
তাইতো দেখেছি শত কষ্ট
মাঝে
সবাই কইছে কথা কত আপন
করে
সাহেব থেকে যান হোক
না কুঁড়ে ঘর
আমাদের গাঁয়ে কেউ নয়
কারো পর।
তখন মন চলে সভ্যতার
আঙিনায়
যেথায় থাকে সব বড় বড়
অট্টালিকায়
কে যে পর কে আপন
যায়না চেনা তা
ইটের শক্ত দেয়াল
কেঁড়েছে ভালোবাসা।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৬৯৮ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২৮/১২/২০১৩

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast