www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

বন্ধু হতে চাওনা তুমি

তুমি আমার বন্ধু হতে চাওনা
তাতে আমার বয়েই গেল
কথা দিয়ে ধর অন্য বায়না
তাতেই আমার কিবা হল?
গোলাপ বাগে কোকিল কথা কয়না
গোলাপের কি এলোগেলো
নদির তটে মাঝি গান গায়না
স্রোত কি তাতে থেমে গেল?
যদি তুমি ভাবো মিথ্যে অহংকারে
আমায় ছাড়া ঢেউ উঠেনা
পদ্ম পাতার জলে,
দূরে ঈগল একলা কাঁদে
আমার বিরহে,
ময়ূর পেখম মেলেনা আর
হাসেনা বনের টিয়ে,
সেই খুশিতে হুতোম পেচাঁ
করতে গেল বিয়ে।ভাবতে পারো তুমি
আকাশ কুসুম, আগডুম বাগডুম
পাগলা ঘোড়ার ডিম!
ভাবো, কে তোমাকে করবে মানা?
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৬৯৭ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১৫/১২/২০১৩

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast