www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

পরীক্ষা নো টেনশন উত্‍সর্গঃ যারা প্রশ্ন ফাঁস করে জাতির ২৫ টা বাজাচ্ছেন

বাজান ও বাজান
হইল দেখ ফজরের আযান
ঘুমাইবা আর কত
পড়ালেখা করতে বস।
পড়ালখা করে যে
গাড়ি ঘোড়ায় চড়ে সে
পড়া লেখা না করলে
দাম নাই আর এই সমাজে।
খেলার সময় খেলা বাদে
সকাল বিকাল সন্ধ্যা রাতে
করবা শুধু পড়া লেখা
সামনে তোমার পিএসসি পরীক্ষা।
কি যে কন বাজান
আপনেও যান ঘুমান
সারা বছর পড়ালেখা
সেই দিন আর নাইক্যা।
পরীক্ষার আগের রাইতে
ইন্টারনেটে সার্চ দিলে
প্রশ্ন আসে সেটে সেটে
দরকার কি আর কষ্ট করে।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৮১৫ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ০৭/১২/২০১৩

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast