www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

ছোটদের ছড়া ঈদুর ও বিড়াল

ও পুশি তুই যাসরে কোথায়
আমায় বলে যা,
হাপুশ হুপুশ, ঘাপুশ ঘুপুশ
নইলে খাবি ঘাঁ।
ছিঃ ছিঃ ওরে একি শুনি
সত্যি কিনা বল?
ঈদুর কণ্যার প্রেমে পড়ে
করছিস নাকি ছল।
জাত গেল তোর মান গেল
তোর
এখন ধরিস ভান
ঈদুরের ই কথায় চলিস
ছিড়ব রে তোর কান।
নেংটি ঈদুর ভেংচি কাটে
রাগে জ্বলে গাঁ,
ঘরের শত্রু বিভীষণ তুই
ঈদুর মারিস না।
লজ্জায় আমার ঘুম আসেনা
তোর ই কথা ভেবে
বিড়াল জাতীর মান খেয়েছিস
ঈদুরের প্রেমে পড়ে।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৭৯০ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ০২/১২/২০১৩

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • অনিত্য ০২/১২/২০১৩
    হা হা হা... টম-জেরির কথা মনে পড়ে গেলো...
 
Quantcast