www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

বৃষ্টি ছোঁয়া অলংকার

জানিনা স্বর্ণকমল লালগালিচায়
চিকন পাড়ের কাস্মিরী শাড়িটায়
কারুকাজের কানের দুলে
বিন্দু রেখার নাক ফুলে
তোমাকে এত সুন্দর লাগত কিনা?
এতটা মুগ্ধ চোখে
হৃদয়ের জানালা খোলে
স্বপ্নের রথে চড়ে
আমি তাকাতাম কিনা?
কাগজের ফুল নাকি গোলাপ বকুল
পতুলের হাসি নাকি শিশুর হাসি
সোডিয়াম লাইট নাকি চাঁদ আলো
উদ্যান লতা নাকি বনলতা?
হিরা চুনি পান্না নাকি শিউলি ফুলের
মালা?
সেদিন বর্ষার বর্ষণে তুমি দাঁড়িছিলে
খেয়ালি বৃষ্টি হেয়ালি হয়ে
তোমার চন্দ্র মাখা মুখে
আলতো পরশ বইয়ে দিয়েছিল
বৃষ্টিকণা এঁকেছিল আলপনা
পৃথিবীর সব অলংকার কেঁদেছিল
মুগ্ধতা বৃষ্টি হয়ে ঝরছিল।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৫৯৭ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ৩০/১১/২০১৩

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

 
Quantcast