www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

ওরা এসেছিল

ওরা এসেছিল চোরাপথে অন্ধ
গলি দিয়ে
এক হাতে বাইবেল আর
হাতে অস্ত্র নিয়ে।
সাজানো ফুলের বাগানে.
ওরা এসেছিল নষ্ট কীটের বেশে.
তীব্র বিষ মেখে।
ওরা পেয়েছিল কিছু পরগাছা.
যারা আশ্রয়দানকারী গাছকেই
খেয়ে ফেলে।
এ স্বর্ণশ্যাম বাংলায়
ওরা এসেছিল
দস্যু হন্তা হয়ে হায়েনার
বেশে রক্ত মেখে।
পলাশীর প্রান্তরে পাশবিক উল্লাসে
ওরা ঝাঁপিয়ে পড়ে শুকুনির রুপে
মীর জাফর. ঘষেটি. মহম্মদি বেগ
খুশিতে হাসে. ইতিহাস কথা কয়।
হায় অভাগা জাতি.
নিজের পায়ে নিজেই কুড়াল মারলি.
পানিরদামে দেশটা বিক্রি করলি।
তোদের ছোড়া ঢিলে যেত
যারা ওড়ে তারাই প্রভু
হয়ে তোদের শাসন করে।
পলাশীর বুকে হারেনি নবাব
হারেনি মীরমদন.
হারেনি লুত্ফন্নেছা সেদিন.
হেরেছে জনগন।
দুইশ বছরের গোলামির ক্ষত
কবে শুকাবে হায়.
ইতিহাসথামে আজো
স্বাধীনতাকামীদের কান্নায়।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৭৯৩ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২৬/১১/২০১৩

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast