www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

কিছু লিখব বলে

কিছু লিখব বলে কলমে দিয়েছি হাত
টেবিলে রাখা খাতায় গভীর দৃষ্টিপাত।
কল্পনার জগতে ঘুরে আসি নিরবে
খুজে ফিরি লেখার প্লট মনের গহীনে।
কল্পনায় অস্থিতরতা রক্তের লাল দাগ
অসহায় মানুষের করুণ আর্তনাদ।
রাজায় রাজায় বাজনা বাজায়
উলু খাগড়ার প্রাণ চলে যায়।
ফুটপাতে মানবতা কুকুরের সাথে ভাগাভাগি
টিজিংয়ে টিনএজ গলায় পড়ে দড়ি।
ইয়াবার বাড়াবাড়ি সংসার ছাড়খার
নষ্ট কালচারে নৈতিকতা চুরমার।
সাদা খাতাটা নিমেষেই শেষ হয়
কত কথা তবু ও মনেতে জমে রয়।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৭৫৬ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২০/১১/২০১৩

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast