www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

জ্যোস্না

সফেদ চন্দ্রিমা চন্দ্র কি ছড়াল
পবিত্র অনুভূতি হৃদয় কি ভরাল
আকাশের নীলিমা নীলে কিগো মত্ত
শুভ্র মেঘমালা পিজে তুলো কত্ত।
বৃক্ষের শাখে শাখে পাখির কলরব
কল্পনার পরিরা খুলে কিগো অবয়ব
রূপকথা ডালি ভরে ছড়ায় কথামালা
রাজকুমার গায়েতে মেখে নেয় জ্যোস্না।
যমুনার তীরে কিগো তাজের শুভ্রতা
লাজে আজ হার মানে দেখে এই চন্দ্রিমা
গালিবের গজলে যদি ভাসে যমুনা
তাজ তবে মনে মনে হতে চায় জ্যোস্না।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৬৬৯ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১৯/১১/২০১৩

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

 
Quantcast