www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

তোমায় বিদায় জানাবনা উত্‍সর্গঃ শচিন টেন্ডুলকারকে

শচিন তোমায় বিদায় জানাবনা
একটি স্বপ্নের মৃত্যু ঘটাবনা
কোটি মানুষের হৃদয়কে যে
হৃদয় ধারণ করে
তাকে ভুলার মঞ্চে উঠাবনা।
বাইশ গজের বর্ণিল ভূবনে
তোমার রাজকীয় পদচারণা
চারিপাশে মুগ্ধ মানুষের
স্বপ্নিল দৃষ্টি
তাদের স্বপ্ন ভাঙাবনা।
তোমার স্বপ্ন ভেঙে গেলে -
যে মেয়েটি মেহেদির
রংয়ে রাঙিয়েছে হাত
মসজিদ
মন্দিরে যারা করে মোনাজাত
যে শিশু তোমায়
দেখে দেখে বড়
হয়েছে
স্বপ্ন দেখতে শিখেছে যে তরুণ
তাদের স্বপ্ন ভেঙে যাবে
স্বপ্ন ভাঙা আর হৃদয়
ভাঙা সমান কথা,
তাই স্বপ্ন ভাঙার
মিছিলে শরিক হয়ে
তোমায় বিদায় জানাবনা।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৬৫৯ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১৬/১১/২০১৩

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast