www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

শীতের শুভ্রতায় জীবন

পাতার উপর শিশিরের টুপটাপ জলের মিছিল
মিছিলে মিলতে চাই শরীর,
সাদা কুয়াশার সাথে শীতের অভিসার
শরীরের গন্ধে কামুক হয় কুয়াশা।
গলির মোড়ে একফাঁলি সূর্যের লুকোচুরি
স্নান শেষে সোনা রোদ ছুঁতে চায় মন,
ঘাসের বুকে রুপোর থালার মত অনিন্দ্য ভোর
ভোরের শুভ্রতায় খুঁজি রোদ্দুরের চোখ।
চোখ যেন বহুদূর, জীবনের কাছে
জীবন শীত খোঁজে, শুভ্রতার মাঝে।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৮০৮ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ০৬/০১/২০২০

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • ফয়জুল মহী ০৭/০১/২০২০
    অপরূপ এক ভালো লাগলো।  মনোমুগ্ধকর
  • তাবেরী ০৭/০১/২০২০
    দারুণ
  • আমীন রুহুল ০৭/০১/২০২০
    শুভকামনা সবসময় কবি
  • সুন্দর ।
  • শীতের ভিড়েও জীবন উষ্ণতা খুঁজে নেয় কবিতা লিখে |
  • ভালো।
 
Quantcast