www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

আত্ম হনন

অতীব দুরাশায় আশার দুর পারাবারে চলিছে রনতরী
উজানে উচ্ছসিত ঢেউ তার সজোরে হানিছে আঘাত
অশ্রান্ত শান্ত নাবিক ধরিয়া হাল রহিয়াছে সুদুর পানে চাহি
সুদুর কুহেলী উত্তরী ভেদ করি মিলবে কি দেখা
সীমারেখার সমাপন আর জীবনের প্রারম্ভকাল ?
উথাল পাথাল ঢেউ আর সজোরে বহিত সমীরন
আঘাতে আঘাতে করিতে চায় অজয়ীর গতিরোধ
আরে নির্বোধ; পাথরে শানিত হৃদপিন্ড,
জলোধরে লীলাকৃত সমীরণ করিতে পারে
প্রকৃতি অসান্ত, কিন্তু দগ্ধ হৃদপিন্ড নয় ।
দানবীয় অট্টহাসিতে কাপিতে পারে
আকাশ, বাতাস, ভুমি
কম্পিত, ভয়ার্ত আর্তনাদে কাপিতে পারে
অসুস্থ্ আত্মা, কিন্তু নয় বদ্ধ প্রতিজ্ঞ নাবিক,
যে নেত্র ক্ষেত্রে কুয়াশার ধোয়াশা নয়
অমানিশার অন্থকার থেকে ছিনিয়ে আনতে
আলোকরাশি বদ্ধ পরিকর।
শান্ত..শান্ত.. উন্মাদনা নয়
নিষ্পাপ প্রনয়ই করিতে পারে
এ তমশার অবসান।।।।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৩১৬ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২৬/১১/২০১৯

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast