www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

মানুষ হতে চাই

মানুষ হতে চাই
--------------------সামিন শুভ

আমিও হতে চাই মানুষ
মান আর হুশে ভরা তুমুল মানুষ
একঝাঁক অমানুষের ভীরে
আমিও বেড়েছি ধিরে ধিরে
পরিণত হয়েছি আগামীর আজ
শিখেছি ভন্ড কেমন বদলায় মেজাজ
দুষ্ট দিমাগ ভরা পাপের জঞ্জালে
মানুষ নামে অমানুষ ছাপিয়েছি কঙ্কালে
দিনে দিনে পশু বেড়ে পিশাচ বনে যায়
একে একে পূর্ণের প্রদীপ নিভে যায়
হিসাব নিয়ে যখন অন্তর মুখোমুখি
অমাবস্যা রিদয়ঘন সদ্য দুজখি
অমানুষের ভীরে কেমন ঘুমন্ত হুশ
আত্ম-অভিমানে ঘিরে আদর্শ মানুষ
পথভ্রষ্ট নবজাতক আগামীর কাল
আমিও তো পাওনা হেথায় সদ্য-সক্কাল।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৬৭৩ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২৯/০৭/২০১৮

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast