www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

বয়স

চোখ ঝাপসা, গালে পড়েছে ভাঁজ
ভালমন্দ করিতে পারিনা আঁচ,
একাকী থাকি পড়ে ঘরের কোণে
স্মৃতিগুলো ভাসে চোখের জলে।

ছিল অশ্বের গতিতে ছুটে চলা দুর্বার যৌবন,
মাঠের পর মাঠ পেরিয়ে হিজল-তমালের দেশে
মনের অনুরাগে পাতার কুটিরে ফুলের মধু খেয়ে
দিনশেষে শিস দিয়ে ফিরতাম বাড়ি সব সুখ বিলিয়ে।

আজ জীবনের সব রং গেছে মুছি
সফেদ চুলে স্মৃতিগুলো রাখি,
ছিল যত স্বপ্ন-স্বাদ এ ধরনীর পরে
সবই আজ হলো কুঁজো বয়সের ভারে।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৬০৬ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২৪/০৯/২০২১

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast