www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

তোমায় ভালবাসি

যদি কোনদিন যাই হারিয়ে
নারিশা ডাকবাংলোর মোড়ে,
বোকা ভেবে খুঁজে নিও
ফেলে যেওনা পদ্মার চরে।

পথ চলতে চলতে ক্লান্ত হয়ে
যদি যাই ঘুমিয়ে
ভালবেসে নিও তুলে
তোমার আঁচলে,
মলিন মুখখানি মুছিয়ে দিও
তোমার আদরের জলে।

যদি কোনদিন যাই হারিয়ে
ফিরে আর না আসি
শুধু বল তোমায় ভালবাসি।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৬২৫ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২৮/০১/২০২১

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • বেশ ভালো
  • অসামান্য হৃদয়গ্রাহী।
  • ফয়জুল মহী ২৯/০১/২০২১
    নিপুণ লেখা। পাঠে খুব আরাম পাইলাম
  • ভালো
  • Very Beautiful.
 
Quantcast