www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

নবীন

নবীন।
সাখাওয়াত হোসেন।

ওরে নবীন আয় ছুটে এ দুর্দিন
সত্য কহন হুংকার তুলি তোর নব বীণ,
তোমার হাতেই আসবে আলোকিত সোনালী দিন
না হয় যেন আর কোনো মায়ের আঁচল মলিন।

ওরে পুষ্পের দল উড়িয়ে ঝন্ডা হাতে নিয়ে খন্ডা
পদদলে জুলুম আর যত শঙ্কা,
স্বপ্নডানা মেলে এগিয়ে চলো বাজিয়ে ডঙ্কা
জ্ঞানের উল্কা জ্বেলে কর দূর শত কুন্ঠা।

ওরে চিরযুবা প্রভেদ ভুলে ভোরের গান গেয়ে
জয়ের উল্লাসে নেচে নবীন প্রবীণ মিলে,
ঝড়-ঝঞ্ঝা আর দুর্দশা ঝেড়ে হৃদয়ের দোয়ার খুলে
শান্তির কেতন উড়াই সারাবাংলা জুড়ে।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৪৫৭ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২৯/১২/২০২০

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • কবির হোসেন ০১/০১/২০২১
    নবীনদের কে উপরে উঠাতে আপনাদের অবদান সবার উপরে।
  • Md. Rayhan Kazi ৩০/১২/২০২০
    মুগ্ধতা অপার
  • ভাল।
  • ফয়জুল মহী ২৯/১২/২০২০
    বাহ সত্যি মনোমুগ্ধকর উপস্থাপন
    বেশ ভালো লাগলো কবি
 
Quantcast