www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

কদার্য্য পুরুষ চিত্ত

মন্দের পিছু চলা মানুষের এক প্রবৃত্তি,
অশ্লীললতায় করে নিজেরে সমৃদ্ধি।
কদার্য্য নগ্নতার সাথে করে বসতি,
উদ্দাম দেহের সাথে হয় তার মিতালি।

পুরুষের দৃষ্টি সদা থাকে নিবদ্ধ,
ললনার শরীরের দিকে থাকে শুধু আবদ্ধ।
পুরুষের হীন দৃষ্টিতে পৃথিবী আজ নিস্তব্ধ,
শিশু থেকে ললিতা সবাইকে করে প্রলুব্ধ।

হীনতার কদাকার নগ্নতার ইচ্ছায়,
নারীকুল পৃথিবীতে হয় যেন অস্পৃশ্য।
কামনায় একাকার হীন পুরুষচিত্ত,
নিজেকে বানায় সে শয়তানের ভৃত্য
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৫৯৬ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ০৮/১১/২০১৩

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • জহির রহমান ১১/১১/২০১৩
    চলতে ফিরতে এমন মানুষকেও দেখেছি যারা মায়ের বয়সি নারীর দিকে তাকিয়েও যৌনতা খুঁজে। আমি ধীক্কার জানাই ওসব নরপশুদের, যারা কামনার মানসে নারীর প্রতি দৃষ্টিপাত করে। আর ধীক্কার জানাই ওসব নারীদের যারা পোষাক পরেও উদ্দাম দেহে চলাফেরা করে।
    • আপনার বিশ্লেষণ পূর্ণ মন্তব্যের জন্য অশেষ ধন্যবাদ। আপনার সাথে সম্পূর্ণ সহমত পোষন করছি।
 
Quantcast