www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

ভন্ডামী সব ছাড়

মুখের কথা নয় মনের কথা
বাস্তবতা এটাই,
উপর দিয়ে যা দেখি
সবকিছু নয় সেটাই!

মানুষের এ দুনিয়ায়
মানুষ চেনা দায়,
গুলইটা কেড়ে নেবে
তুলে তোমায় নায়।

তাই বলে উঠে মন
মানুষ! কবে মানুষ হবি?
এখনই নিভতে পারে
তোর জীবনের রবি।

মরণের কথা স্মরণে রেখে
ভন্ডামী সব ছাড়,
দেখ না কেমন হাতছানিতে
ডাকছে পুকুর পাড়।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ১১৩০ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ৩১/০৭/২০১৭

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast