www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

এগিয়ে যাওয়ার নামই একুশে ফেব্রুয়ারী

অসন্তোষের মৃতদেহ নিয়ে ঘাড়ে
এগিয়ে যাই পুস্তক মেলার দিকে,
মিশে যাই অক্ষরের বাতাসে হৃদয় জুড়াবো বলে,
কিন্তু দেখে চতুর্দিক; মনটা কেমন যেন হয়ে আসে ফিকে।
এগিয়ে যেতে যেতে দেখি
প্রিয় অক্ষরমালা রক্ত পেয়ালায় ভাসে,
কেমন অসহায় যেন
কেউ নেই তাদের পাশে।
তবুও এগুতে হয় ফেলে বাড়াবাড়ি,
এগিয়ে যাওয়ার নামই একুশে ফেব্রুয়ারী।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৮২৫ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১৪/০৩/২০১৭

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

 
Quantcast