মহামারী
ধ্বংসের বিঞ্জাপন হাতে
রাস্তায় দাড়িয়ে আছো
নির্মম কঠোর মমতায়,
চিকিৎসার বিছানায় শুয়ে
ধ্বংসের লীলা বাজছে কানে
মৃত্যু মিছিলের নিস্তব্ধতায়।
দেশে দেশে মৃত্যুর হাহাকার
জীবনের দীপ শশ্মানে বা কবরে
নিশ্চিত করেছ অবহেলায,
আপন ছাড়া ভাবার অবসর
অশ্রু ভাসে বাধাহীন বন্যায়।
তবুও জীবন চলমান জাহাজ
ধ্বংসের সমুদ্রে দিশাহীন নাবিক
মৃত্যুতেও থামতে যেন মানা,
রাজা প্রজা বেশামাল দেশ
মৃত্যুই যখন ভবিতব্য ধরণীতে
সব ভুলে জাগাও জীবন-ভাবনা।
জয়ই হোক জীবনের সাধ
মহামারী নয় শাশ্বত ভয়,
জীবনই ঘোচাবে ভয়ের অপবাদ
করো জীবনকে জীবনের জয়।
Comments (6)